করোনা ভাইরাসের প্রার্দুভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের মধ্যে ঋণ বিতরণ করেছে অগ্রণী ব্যাকের নিউ মার্কেট শাখা। ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।
ল্যান্ডমার্ক, স্মার্ট জোন, রাইমেন্ট ফ্যাশন হাউজ, হৃদয়ফ্যাশন, ঝুমা এন্টারপ্রাইজ, মায়ের দোয়াগার্মেন্টস, বিসমিল্লাহ এম এন এস ইন্টারন্যাশনাল ট্রেড, ওরিয়ন টেকনোলজি, গাজী ট্রেডিংকর্পোরেশন, জুমপ্রিন্টিং প্রেস, মেসার্স নেহার ফার্মেসী, সেলিম এন্টারপ্রাইজ, পিওর ওড়না হাউজ, জুই ফ্যাশন, ধানমন্ডি ফ্যাশন, মাসুদ সুজ, ক্যাফে চাদঁ, বেবি ফ্যাশন, ফারুক মেডিকেল বুক সেন্টার, ক্ল্যাসিক ফ্যাশন এন্ড ফেব্রিক্স, জারিফ ট্রেডিং এবং তাহি ট্রেডিং নামে ব্যবসা প্রতিষ্ঠানের মাঝে এসব ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সার্কেল-১ এর মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক (সিএফও) মো. মনোয়ার হোসেন (এফসিএ), ক্রেডিটের মহাব্যবস্থাপক ড. মোঃ আবদুল্লাহ আল মামুন এবং আঞ্চলিক কার্যালয়, ঢাকা পশ্চিম অঞ্চলের উপ মহাব্যবস্থাপক দেওয়ান মোহাম্মদ সাদেক।
সভায় সভাপতিত্ব করেন নিউমার্কেট শাখা, ঢাকা এর ব্যবস্থাপক সিফাত মঞ্জুর। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উলইসলাম এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি





