সিংগাইর( মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে মোঃ আশিক সোসেন ২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ । শুক্রবার গভীর রাতে উপজেলার চরমগড়া গ্রামে এঘটনা ঘটে। মৃত্যু মোঃ আশিক উপজেলার বলধারা ইউনিয়নের চরমুগড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের পুত্র ।
পরিবারসূত্রে জানা যায়, উপজেলার বলধারা ইউনিয়নের চর মগড়া ডালারপাড় গ্রামের মোঃ আশিক হোসেন পারিবারের সাথে অভিমান করে শুক্রবার গভীর রাতে নিজ বাড়ীর শিমুল গাছের সাথে গলায় ফাঁস নিয়ে মারা যান। সকালে স্থানীয় লোকজন ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। এসময় থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সিংগাইর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন লাশটি উদ্ধার করে সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।





