সাইফুল ইসলাম সিংগাইর থেকে:
মানিকগঞ্জের সিংগাইরে মাছ শিকারের জেরে আপন দুই ভাইকে ধারালে রামদা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এতে এক ভাইয়ের হাতের আংগুলি বিছিন্ন হয়েছে বলে জানা গেছে। রবিবার (৮ অক্টোবর ) উপজেলার বলধারা বাজারে সকাল ৯ টার দিকে স্থানীয় শিবু ও তার সহযোগীরাএ ঘটনা ঘটায়
আহতরা হলো বলধারা ইউনিয়নের চরমগড়া গ্রামের মৃত মো. আব্দুল কাদেরের পুত্র মো. আলমাছ (৪২) ও মো. আওলাদ হোসেন (৪০)। অপর দিকে হামলাকারী শিবু বলধারা গ্রামের গোসাই রাজবংশীর ছেলে।
জানা গেছে, গত দুই দিনে ভারি বৃষ্টি হওয়ার কারণে স্থানীয় গোসাই রাজবংশীর ইজারা নেয়া পুকুরের মাছ বৃষ্টির পানিতে ভেসে যায়। বৃষ্টির পানিতে আলামছের কৃষি জমিতে ভেসে আসা কিছু মাছ তার ভাই আওলাদ হোসেনকে নিয়ে শিকার করেন। এরই জের ধরে পুকুরের ইজারা মালিক শিবুর সঙ্গে তাদের বাক-বিতণ্ডা হয়। এরপর রবিবার সকালে আলমাছ ও আওলাদ দুই ভাই বলধারা বাজার করতে আসলে ওৎপেতে থাকা শিবু গংরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে আলমাছের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করাসহ মারাত্মক জখম করে পালিয়ে যান । এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে এ পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা পঙ্গু হসপিটালে রেফার্ড করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এখন পর্যন্ত থানায় কেউ অভিযো করনি। অভিযোগ করলেই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।





