সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ধলেশ্বরীর শাখা নদীর উপর নির্মানাধীন সাড়ে ৩৪কোটি টাকার সেতুর কাজ শেষ হতে নাহতেই পিসি গার্ডার ভেঙ্গে দুই খন্ড হয়ে গেছে গেছে । রহস্য জনক কারণে এ কাজের দেখভালের দায়িত্বে রয়েছে সার্ভেয়ার ও টেকনিশিয়ান। ফলে কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
জানা গেছে, পল্লী সড়কের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৮ সালের ৩০ জানুয়ারীতে চান্দহর নদীর ওপর ৩১৫ মিটার দৈর্ঘ্য ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ২০২০ সালের ২৯ জানুয়ারি । প্রথমে কাজ পাওয়া নাভানা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে চুক্তির মেয়াদ দফায় দফায় বাড়িয়ে নিদিষ্ট সময় কালে সেতুর কাজ শেষ করতে পারেনি ঐ ঠিকাদারি প্রতিষ্ঠান । কোটি কোটি টাকার সেতুর কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন নদীর দু কুলের হাজারো মানুষ। প্রথমে কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এতে নতুন করে কাজ পান জান্নাত কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ।এসময় প্রাক্কলন ব্যয় ধরা হয় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা । কার্যাদেশ মোতাবেককাজ শুরু ২০২৩ সালের ২০ জানুয়ারি এবং ২০২৫ সালের ১৯ জানুয়ারির মধ্যে কাজ শেষের সময় নির্ধারণ করে দেয়া হয়।
সরেজমিন গিয়ে জানা গেছে ৪৫ মিটার দৈর্ঘ্য পাঁচ টি পিসি গার্ডারের মাঝে ৪নং গার্ডার টি নির্মাণাধীন সেতুর কাজ চলমান অবস্থায় ভেঙে গেছে । স্থানীয় বাসিন্দারা জানান বতমান ঠিকাদারি প্রতিষ্ঠান কংক্রিট মিক্সিং অন্য জায়গা থেকে যন্ত্রপাতি এনে রেডিমিক্স ব্যবহার করায় কাজের নিম্নমানের সম্ভাবনা রয়েছে । এছাড়া কাজ ও চলছে ঢিমেতালে আবার এতো বড় একটা ব্রীজের কাজের দায়িত্বে সাইড কোন প্রকৌশলী নেই, কাজ তদারকি করছেন এলজিইডি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক ও ইলেক্ট্রিশিয়ান মোয়াজ্জেম হোসেন ।
ফরিদপুর জান্নাত কনস্ট্রাকশন লি: ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সাজেদুল ইসলাম বলেন, একটি পিসি গার্ডার তৈরি করতে ত্রিশ দিন সময় লাগে আর ব্যয় হয় ৩০ লক্ষ টাকা । আমাদের ৪ নং গার্ডারটি স্ট্রেচিং করার সময় ভেঙে গেছে । এটা একটা দুর্ঘটনা।
সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইসমাইল হোসেন বলেন, গত ঈদের সময় আমরা ঢালাইয়ের কাজ করেছিলাম। সম্ভবত কিউরিং সমস্যার কারণে এমনটা হয়েছে। এর সম্পূর্ন দায়-দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের।





