মোঃ সাইফুল ইসলাম, সিংগাইর:
মানিকগঞ্জের সিংগাইরের সারারিয়া মোড় হতে সারারিয়া বাজার পর্যন্ত সদ্য নির্মিত ইটের সলিং রাস্তাটির একাংশে ধসে মরণ ফাঁদে পরিণত হয়েছে। সংস্কারের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এ অঞ্চলের মানুষ ।
সরেজমিনে দেখা যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সারারিয়া মোড় পুকুরের পাশের গার্ড ওয়াল ধসে গিয়ে তিন লক্ষাধিক সরকারি টাকা জলে পড়ে আছে । এই রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে ।
জানা গেছে উপজেলার জামশা ইউনিয়নের সারারিয়া রাস্তাটি ২০২২ - ২০২৩ অর্থ বছের তিন লক্ষ্ ১৬ হাজার টাকা ব্যয়ে গার্ড ওয়ালসহ ইটের সলিং রাস্তার করেন ইউপি চেয়ারম্যান । অপরিকল্পিত ও নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করায় সামান্য বৃষ্টিতে রাস্তা ধসে গেছে।
ঐ পুকুর সংলগ্ন ধসে যাওয়া রাস্তা দিয়ে, ,নলবিল চাকুলিয়া , ,মাটি কাটা কুমুল্লি, সারারিয়া , বনপারিল, বুরন্ডি বাজার, এলাকার শত শত লোকজন ঢাকা রাজধানী উপজেল সদর, দক্ষিণ জামশা হাট বাজার, দাতব্য চিকিৎসালয়ে যাতায়াতের সুবিধার জন্য মোটা অংকের অর্থ ব্যয় করে রাস্তাটি নির্মাণ করা হয়।
জৈনক ইউপি সদস্য জুলহাস বেশি লাভের আশায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে পুকুরের পাশে গার্ড ওয়ালটি নির্মাণ করার অভিযোগ রয়েছে।
অনেক আগেই , মাঝ খানের ইটের সলিং উঠে গিয়ে গভীর খাদে পড়ে গেছে। ছোট, বড় যানবাহন দূরে থাক পায়ে হেটে চলাচলও কষ্টকর। এ জায়গাটি ঝুঁকি পূর্ণ হওয়ায়, মাদ্রাসাও এতিমখানা, বাজার, প্রাথমিক বিদ্যালয়, ক্লিনিক, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী দের চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
মাটি কাটা গ্রামের কামাল বলেন, একদিকে রাস্তা ভাংগাচুড়া অন্য দিকে রাস্তাটি ধসে গিয়ে করণ অবস্থার সৃষ্টি হয়ছে। তাড়া তাড়ি রাস্তাটি ভাল করা দরকার।
কলেজ পড়ুয়া শান্তা ইসলাম বলেন, সারারিয়া পুকুরের পাশে ধসে যাওয়ায় রাতে ভয়ে আসা যাওয়া করি। এটা মেরামত করা দরকার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন মোঃ আহাদ আলী বলেন, রাস্তা টি যাতে তাড়াতাড়ি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।





