সাহেদকে র‌্যাবের কাছে হস্তান্তর

ফাইল ছবি

জাতীয়

সাহেদকে র‌্যাবের কাছে হস্তান্তর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ জুলাই, ২০২০

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট প্রদান ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সাহেদকে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।  

গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়। একদিন পর গত ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিলেন।

গত ১৫ জুলাই সকালে সাহেদকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর বেইলি ব্রিজের দক্ষিণ পাশের লবঙ্গবতী নদীর পাড় থেকে গ্রেপ্তার করে র‍্যাব। ওই দিন সকাল ৯টার সময় তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর তাকে নিয়ে উত্তরায় তার গোপন অফিসে অভিযানে যায় র‍্যাব। পরে সাহেদের মামলার তদন্তভার গ্রহণ করে ডিবি। গ্রহণের পর ডিবি তাকে নিয়ে আরেকটি গোপন অফিসে অভিযান পরিচালনা করে। সে সময় ওই অফিস থেকে গুলিসহ একটি অবৈধ অস্ত্র ও তাঁর ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়।

পরে র‌্যাবের আবেদনের প্রেক্ষিতে বুধবার মামলার তদন্তের দায়িত্ব পায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন ( র‌্যাব)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads