সার্কাসের হাতি লোকালয়ে এসে তাণ্ডব

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সার্কাসের হাতি লোকালয়ে এসে তাণ্ডব

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২২

লারমনিরহাট পুনাক শিল্প পণ্য মেলার একটি পুরুষ হাতি লোকালয়ে এসে তাণ্ডব চালিয়ে দুকানপাট ও গাছপালা ভেঙ্গে ফেলেছে।

সোমবার বেলা ১১টার দিকে শহরের সাহেব পাড়া রেলওয়ে ঈদগাহ মাঠ এলাকা থেকে দড়ি ছিড়ে বেরিয়ে এসে এমন তাণ্ডব চালায়।

হাতি পরিচালনাকারী মাহুতসহ সার্কাস দলের সদস্যরা একে শান্ত করতে ব্যর্থ হয়ে ফোন দেন ফায়ার সার্ভিসে। তারাও যেতে পারছিল না হাতিটির কাছে।
কিছু সময় তাণ্ডব চালানোর পর হাতিটি লোকালয় ছেড়ে রেলওয়ের একটি বিলে নেমে পড়ে।

এ সময় হাতির মাহুত মো. মজিবর বলেন, ‘নারী সঙ্গীর খোঁজে হাতিটি এমন বেপরোয়া হয়ে গেছে বলে তিনি দাবী করেন। একে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। চেতনানাশক ইনজেকশন পুশ করলে হয়তো নিয়ন্ত্রণে আনা যাবে। রংপুর বিভাগীয় বন কার্যালয়ে খবর দেয়া হয়েছে। তারা আসছেন বলেও তিনি জানান।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত রেলওয়ের ওই বিলে পানিতে প্রায় ৫ ঘণ্টা শান্ত অবস্থায় রয়েছে। পরিচালনাকারী মাহুত হাতিটি বাধাঁর চেষ্টা করছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বিলের পানিতে হাতিটি এখন শান্ত অবস্থায় রয়েছে। এটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। হাতিটি কোনো মানুষকে আক্রমণ করেনি বলেও তিনি জানান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads