বগুড়ার সারিয়াকান্দিতে নির্বাচনী সহীংসতায় ব্যবহারের জন্য মুজুদ রাখা এক দোকান থেকে ৩৫০ পিস বাঁশের লাঠি উদ্ধার করেছে ডিবি পুলিশ। রোববার বিকালে ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা বাজার চারমাথার সাইকেল মেকানিক ছুনু মিয়ার দোকান থেকে লাঠিগুলো উদ্ধার করা হয়। লাঠি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঐ এলাকায় দায়িত্বে থাকা ডিবি পুলিশের টিম লিডার আশিকুর রহমান ও এস আই শাহ আলম। এই অভিযানে এছাড়াও অনান্য ফোর্স সমুহ অংশগ্রহণ করেন।
সুত্রটি জানান, কে বা কারা এই লাঠি মজুদ করেছে তাহা জানা যায়নি। মজুদ করা দোকানের মালিক পলাতক রয়েছে। তবে ওই দোকানের মালিক নৌকা মার্কার সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান উদ্ধারকারী দল। লাঠি মজুদের ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন ঐ ইউনিয়নের নৌকার প্রার্থী গোলাম রব্বানী টুকু।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানর্নিং অফিসার মো. সাখাওয়াত হোসেন লাঠি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।





