গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফের একটি নারী জেব্রার মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে পার্কে জেব্রাটির মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে, মারা যাওয়া এ জেব্রাটিও ব্যাকটেরিয়া সংক্রমিত হয়েছিল। এ নিয়ে এক মাসের কম সময়ে পার্কের ১০টি জেব্রার মৃত্যু হলো। যার সাতটি পুরুষ তিনটি নারী। এর আগে চলতি মাস জানুয়ারির ২ তারিখের পরে কয়েক দফায় সাতটি পুরুষ ও দুটি নারী (মাদি) জেব্রার মৃত্যু ঘটে। পরে মৃত জেব্রাগুলোর শরীরের নমুনা নিয়ে পরীক্ষাগারে দিলে পাঁচ ধরনের ব্যাকটেরিয়ার অস্তিত্ব মিলে। এ নিয়ে উচ্চ পর্যায়ের ৬ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আরো একটি জেব্রার মৃত্যুর পর মেডিকেল টিমে আরো দুই সদস্যকে নতুন করে যুক্ত করা হয়েছে। এতগুলো জেব্রার মৃত্যুতে সারাদেশে তোলপাড় পড়ে। অল্প সময়ে এতগুলো জেব্রার মৃত্যুর ঘটনায় তখন প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যা দশ কার্য দিবসে রিপোর্ট দেওয়ার নির্দেশ রয়েছে। রিপোর্ট প্রকাশের আগেই আরো একটি জেব্রার মৃত্যু হলো। সপ্তাহ ব্যবধানে আরো একটি জেব্রার মৃত্যুতে আরো জেব্রাসহ অন্য প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হলো। আজ শনিবার রাতে মেডিকেল টিম ফের বৈঠকে বসবেন বলে জানানো হয়। তবে মারা যাওয়া এ জেব্রাটি নারী বলে নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা(এসিএফ) মো. তবিবুর রহমান।
পার্কের একটি বিস্বস্ত সুত্র জানায়, সকালের পরেই পার্কের কোর সাফারি বেষ্টনীতে অন্যসব প্রাণীদের সাথে ঘুরাফেরা করছিল জেব্রার পাল। দুপুরের একটু আগে একটি জেব্রা আচমকা মাটিতে পড়ে যায়। পরে বেষ্টনীতে কর্মরত লেবার দ্রুত কর্মকর্তাদের জানালে তারা ছুটে আসেন। এ সময় মাটি পড়ে মুখে লালা ঝরছিল অসুস্থ জেব্রাটির। অসুস্থ জেব্রাটির শরীরে উচ্চ তাপমাত্রাও ধরা পরে। কিছুক্ষন পরেই মারা যায় জেব্রাটি। পরে মৃত জেব্রার শরীর থেকে নমুনা ( স্যাম্পল) সংগ্রহ করা হয়। সুত্র জানায় আরো বেশ কটি জেব্রাকে দেখে মনে হয়েছে অসুস্থ। একটা বেশ সংকটাপন্ন রয়েছে। যে কোনো সময় মারা যেতে পারে। তবে চিকিৎসা ও পরিচর্যা চলছে জোরেশোরে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পার্কে মেডিকেল টিমের বৈঠক চলছে। পরে আরো বিস্তারিত জানানো যাবে। তবে মৃত জেব্রাটি নারী বলে তিনি নিশ্চিত করেন। এ নিয়ে তিনটি নারী জেব্রার মৃত্যসহ মোট ১০ টি জেব্রা মারা গেল। তিনি বলেন বিশেষজ্ঞ মেডিকেল টিমের দেওয়া প্রাণীর স্বাস্থ্য নিরাপত্তায় যে ১০ টি নির্দেশামত কাজ শুরু করেছে পার্ক কতৃর্পক্ষ। এরই মধ্যে লেকে পানি সরানো ও বাইরের ঘাস দেওয়া বন্ধ, আবাসস্থল পরিছন্নতার কাজ, জীবানুমুক্তকরণে কাজ চলছে নিয়মিত।
পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির বলেন মারা যাওয়া এ জেব্রাটিও আগের লক্ষনগুলো নিয়ে মারা গেছে। মুখে লালা পড়া,ছটফট করে মাটিতে পড়ে যাওয়া ও উচ্চ তাপমাত্রা ছিলো জেব্রার শরীরে। আগের পাঁটি ব্যাকটেরিয়া সংক্রমন ও চারটি বেষ্টনীতে মারামারি করে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। ধারনা করছি এ নারী জেব্রাটিও ব্যাকটেরিয়া সংক্রমনে মারা গেছে। তবে বিশেষজ্ঞ মেডিকেল টিম এ নিয়ে কাজ করছে। এরি মধ্যে মৃত জেব্রার শরীরের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বিভিন্ন পরীক্ষার জন্য। পার্কে বৈঠক চলছে। আরো বিস্তারিত পরে বলা যাবে।





