সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুলাই, ২০২২

গাজীপুরের কালীগঞ্জে গোখড়া সাপের কামড়ে সেফালী বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বামী ওই ইউনিয়নের দেওপাড়া গ্রামের মো. শফিকুল ইসলাম 

তিনি জানান, সেফালী সকাল আনুমানিক ৬ টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়াদিয়ে বাড়ির পিছনে বাথরুমে যায়। বাথরুম থেকে ফেরার পথে ঘরের পিছনে একটি গর্ত থেকে বের হয়ে গোখড়া সাপটি সেফালীকে দংশন করে। স্ত্রীর চিৎকারে তার স্বামী শফিকুল ইসলাম এগিয়ে আসে। পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads