সাতছড়ি জাতীয় পার্কে অবমুক্ত কর‍া হলো ৪৪টি বন্যপ্রাণী

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সাতছড়ি জাতীয় পার্কে অবমুক্ত কর‍া হলো ৪৪টি বন্যপ্রাণী

  • প্রকাশিত ১২ সেপ্টেম্বর, ২০২০

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সাতছড়ি জাতীয় পার্কে বিভিন্ন প্রজাতির ৪৪ টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এসব বন্যপ্রাণী অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের যৌথ আয়োজনে এসব বন্যপ্রাণী সাতছড়ি পার্কে ছেড়ে দেয়া হয়। 

বন্যপ্রাণী অবমুক্তিকালে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, পরিচালক সজল দেব প্রমুখ। 

অবমুক্তকৃত প্রাণীগুলো হলো, অজগর সাপের বাচ্চা ৩০টা, অজগর সাপ (বড়) ১টা, বন বিড়াল ৪টা, লজ্জাবতী বানর ২টা, মেছো বিড়াল ১টা, বাদামী বানর ৩টা, সবুজ বোড়াল সাপ ২টা ও তক্ষক ১টা। এসময় দুটি বট গাছের চারা রোপন করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে আহত অবস্থায় উদ্ধার বন্যপ্রাণীগুলোকে সেবাশ্রমে সেবা শুশ্রূষা ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে  সুস্হ্য বন্যপ্রাণী ও সেবাশ্রমে জন্ম নেয়া অজগর সাপের বাচ্চা ও অন্যান্য কয়েকটি প্রাণী সাতছড়িতে অবমুক্ত করা হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads