সাতক্ষীরায় শিবিরের গুলিতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ, আটক ৪

ছবি : সংগৃহীত

সারা দেশ

সাতক্ষীরায় শিবিরের গুলিতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ, আটক ৪

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০১৯

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা আজমির হোসেন ফারিব (১৯) জামায়াত শিবিরের গুলিতে আহত হয়েছেন। এসময় বুকে ইটের আঘাত পেয়ে আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। এ ঘটনায় পুলিশ শিবিরের চারজনকে আটক করেছে।

শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা-শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার গাংনিয়া গ্রামের রশিদ ঢালীর ছেলে মোস্তাকিম বিল্লাহ, ঘোনা গ্রামের আরশাদ আলীর ছেলে ইমদাদুল হক মিলন, যশোর জেলার মনিরামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মহিবুল্লাহ রুবেল ও খুলনা জেলার কয়রা এলাকার ইউনুছ আলীর ছেলে ইব্রাহিম।

গুলিবিদ্ধ ফারিবের পিতা শাহাদৎ হোসেনের জানান, রাতে জামায়াত শিবির নেতাকর্মীরা ঝুটিতলা এলাকায় একটি ছাত্রাবাসে নাশকতার লক্ষ্যে গোপন মিটিং হচ্ছে এমন খবর পেয়ে তা যাচাই করার উদ্দেশ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের নেতৃত্বে ৬-৭জন ছাত্রলীগ নেতাকর্মী ওই এলাকায় যায়। এ সময় তাদের উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্ঠরা প্রথমে ইটপাটকেল ও পরে গুলিবর্ষণ করে। এতে ফারিব বাম পায়ে গুলিবিদ্ধ হন। একই সময়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের বুকে ইট লাগে। এতে তিনি আঘাত প্রাপ্ত হন। এমনকি অন্যকয়েকজনকে একটি ঘরে আটকে রেখে পদদলিত করার ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশ অন্য আসামিদের ধরতে মাঠে কাজ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads