সাতক্ষীরায় কলেজ ছাত্রীর বাবার কান কামড়ে দিলো বখাটে

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

সাতক্ষীরায় কলেজ ছাত্রীর বাবার কান কামড়ে দিলো বখাটে

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জুন, ২০১৯

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্তে বাধা দেওয়ায় তার বাবার কান কামড়ে ছিঁড়ে নিয়েছে এক বখাটে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঘলঘলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত আজিজুল ইসলাম খোকন (৪৫) ঘলঘলিয়া গ্রামের রহমতউল্ল্যা সরদারের ছেলে।

চিকিৎসাধীন আজিজুল ইসলাম খোকন জানান, দেবহাটা সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ে আমার মেয়ে। বেশ কিছুদিন যাবৎ আমাদের গ্রামের রিয়াজুল সরদারের ছেলে বখাটে আবু জাফর আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। মেয়ে আমাকে জানালে, আমি বখাটে আবু জাফরকে আমার মেয়েকে উত্ত্যক্ত না করতে ও পিছু না নেয়ার জন্য বলে দেই। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ঘলঘলিয়া বাজারে যাওয়ার সময় আবু জাফর আমার উপর হামলা চালায় এবং আমার বাম কানটি কামড়ে ছিঁড়ে নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে দেবহাটা হাসপাতালে ভর্তি করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ঘটনাটি শুনেছি। তবে থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads