সাতক্ষীরার অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু, সাবেক স্বামীসহ ৪ জনের নামে মামলা

সংগৃহীত ছবি

সারা দেশ

সাতক্ষীরার অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু, সাবেক স্বামীসহ ৪ জনের নামে মামলা

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মার্চ, ২০২০

সাতক্ষীরার তালা উপজেলার অগ্নিদগ্ধ গৃহবধূ ফারহানা আক্তার রত্না দীর্ঘ ১৩ দিন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে জীবন যুদ্ধে হেরে গিয়ে অবশেষে মারা গেলেন।

গতকাল বুধবার বিকালে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে তার মরদেহ তালায় এসে পৌ‍ঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

নিহত রত্না উপজেলার পাইকগাছার মালোত গ্রমের রোকন সরদারের মেয়ে ও কুষ্টিয়ার দৌলতপুরের হাসিবুর রহমান সবুজের স্ত্রী। তারা তালা উপজেলার মোবারকপুর গ্রামের অসীম সাধুর বাড়িতে ভাড়া থাকতো।

এ ঘটনায় নিহত রত্নার বাবা রোকন সরদার বাদী হয়ে তার সাবেক স্বামী মিজানুর রহমানসহ ৪ জনের নামে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন।

রোকন সরদার জানান, তার মেয়ে ফারহানা আক্তার রত্নার সাথে ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর প্রথমে খুলনা জেলার ভরতভায়না গ্রামের সোহরাব হোসেনের ছেলে মিজানুর রহমানের সাথে বিয়ে হয়েছিল। স্বামীর সাথে যৌতুক নিয়ে বিরোধের সেখান থেকে রত্না তালাক প্রাপ্ত হয়। এরপর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মৃত আব্দুস সাত্তারের ছেলে হাসিবুর রহমানের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পরে তারা তালা ব্রিজ সংলগ্ন মোবারকপুরের অসীম সাধুর বাড়িতে তারা ভাড়া থাকতো।
গত ২১ ফেব্রুয়ারি রাতে জামাই হাসিবুর দোকানে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা দুবৃর্ত্তরা তাদের ঘরে পেট্রোল জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে রত্নার সারা শরীর পুড়ে যায়। এসময় তার চিৎকারে বাড়ির মালিক ও মালিকের স্ত্রী মিলে তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় প্রথমে খুলনায় ও পরে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সে মারা যায়। এরপর বৃহস্পতিবার তার মরদেহ প্রথমে তালায় ও পরে তার বাবার বাড়ি পাইকগাছার মালোত গ্রামে দাফন করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads