মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না গ্রামে চিরকুট লিখে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। চিরকুটে লিখা ছিল ”ওরা আমাকে বাঁচতে দিল না, তুমি ভাল থেক মা, আমি তোমাকে অনেক ভালবাসি মা, আই লাভ ইউ মা।এ ব্যাপারে স্কুল ছাত্রীর নানা আলেকজান শনিবার রাতে বাদী হয়ে সাটুরিয়া থানায় হত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেন।
স্কুল ছাএীর মার অভিযোগ ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় আমাার মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না গ্রামের আ: করিম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমানের মেয়ে জান্না আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সিমা আক্তার (১৪) ফুকুরহাটি ইউনিয়নের জান্না গ্রামের আ: করিম মাস্টারের বাড়ির ভাড়াটিয়া চারচালা ঘরের আড়ার সাথে নিজের ওড়না দিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহত স্কুল ছাত্রীর মা ফরিদা বেগম বলেন, প্রতিদিনের মতো শনিবার সকালেও কাজের জন্য বের হয়ে যান তিনি। সন্ধ্যায় কাজ শেষ করে ঘরে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে মেয়ে সীমাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুককে মেয়ের নিথর দেহ বিছানায় অর্ধেক আর মেঝেতে অর্ধেক পরে থাকতে দেখেন। তিনি বলেন, আমার সুন্দর মেয়ের ঠোট দুটো কালো ছিল আর গলায় ওড়না প্যাছানো ছিল। ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় আমার মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে।
তিনি আরো বলেন, ওদের জন্য আমার মেয়ে মারা গেছে,আমি এর বিচার চাই।
সাটুরিয়া থানার ওসি তদন্ত মো: ফরিদ আহমেদ বলেন, এ ব্যাপারে নিহত স্কুল ছাত্রীর নানা আলেকজান শনিবার রাতে বাদী হয়ে হত্যা প্ররোচনার একটি মামলা করেছেন। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।





