সারা দেশ

সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের নতুন কমিটি

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ফেব্রুয়ারি, ২০২১

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিট (রেজিঃ নং-বি-২১২০) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সাংবাদিক সমিতি সিলেট বিভাগীয় সমন্বয়ক আনহার আহমেদ সমশাদ এর সুপারিশক্রমে ৯ ফেব্রুয়ারি সমিতির মহাসচিব মো. দেলোয়ার হোসেন ৩৩ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটির অনুমোদন দেয়া হয়।

সাবেক সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম (ভোরের ডাক)-কে সভাপতি, সাবেক সহ সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন (সময়ের আলো) কে সাধারণ সম্পাদক ও শাকির আহমদ (দি বাংলাদেশ টুডে)-কে সাংগঠনিক সম্পাদক করে মোট ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads