সরকারের প্রশংসা করলেন আর্ল রবার্ট মিলার

পদ্মা সেতু নির্মানের কর্মযজ্ঞ পরিদর্শন করেন আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

পদ্মা সেতুর কর্মযজ্ঞ

সরকারের প্রশংসা করলেন আর্ল রবার্ট মিলার

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২ অগাস্ট, ২০১৯

পদ্মা সেতু নির্মানের কর্মযজ্ঞ দেখে সরকারের সাহসিকতার প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

আজ শুক্রবার সকালে স্ত্রী বিশেষ অ্যাডেলম্যানসহ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে সীবোটে করে ঢাকায় ফেরার পথে পদ্মা সেতু নির্মানের কর্মযজ্ঞ পরিদর্শন করেন। পরে তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড পরিদর্শন করেন।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড পরিদর্শন শেষে দুপুর পৌনে ৩ টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন আমেরিকার রাষ্ট্রদূত।

এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের ও সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads