সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার বিএনপি নেতা সাইফুল ইসলাম ওরফে সাদুকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাব-১১। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাবের মিডিয়া অফিসার মো: রিজওয়ান সাঈদ জিকু।
সাইদুল ইসলাম সাদু নিমাইকাশারী এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক।
র্যাব জানায়, ধৃত আসামী দেশের সার্বভৌমত্ব বিপন্ন ও জন নিরাপত্তা বিঘ্ন করার উদ্দেশ্যে জনসাধারণ বা জন সংগঠনের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকারী কর্মচারীকে ক্ষতিসাধনের উদ্দেশ্যে আঘাত করে জখম ও যানবাহনে অগ্নিসংযোগ করে। মামলা হওয়ার পর থেকে তিনি গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিমাইকাশারী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।





