শেষ পর্যন্ত মনোহরগঞ্জে আরইআরএমপি-২ প্রকল্পের শতধিক নারী শ্রমিক পাচ্ছেন তাদের সঞ্চয়ী টাকা। এই প্রকল্পের প্রতিটি নারী শ্রমিক পেয়েছেন ৭৪ হাজার ৬৫৯ টাকা। টাকা পেয়ে খুশি শ্রমিকরা।
সম্প্রতি দৈনিক বাংলাদেশের খবরে প্রকাশিত কুমিল্লার মনোহরগঞ্জে রুরাল এমপ্লয়মেন্ট আ্যন্ড রোড মেইনটেন্যান্স (আরইআরএমপি-২) প্রকল্পের ‘সঞ্চয়ের টাকা পায়নি শতাধিক শ্রমিক’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়ে। শেষ পর্যন্ত ওই প্রকল্পের নারী শ্রমিকরা তাদের সঞ্চয়ী টাকা পাওয়ার বিষয়টি নিশ্চত করেছেন।
এই বিষয়ে উপজেলা প্রকৌশলী আল-আমিন সরদার জানান, এই প্রকল্পের আওতায় থাকা সকল নারী শ্রমিককে তাদের সফল ভাবে কার্য সম্পাদনের জন্য সনদ প্রদান করা হয় এবং সকলকে জমাকৃত সঞ্চয়ী টাকা চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে।





