সখীপু‌রে স্ত্রীর নির্যাতনে স্বামীর বিষপানের অভিযোগ

প্রতীকী ছবি

সারা দেশ

সখীপু‌রে স্ত্রীর নির্যাতনে স্বামীর বিষপানের অভিযোগ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ মার্চ, ২০২০

টাঙ্গাইলের সখীপুরে বাবা-মা‌য়ের সাম‌নে স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার হ‌য়ে আশরাফ কাজী (৩৭) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্বজনেরা  মুমূর্ষু অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত মঙ্গলবার উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া গ্রামে আ‌লো‌চিত এ ঘটনা ঘটে। আশরাফ ওই এলাকার ওমর কাজীর ছেলে। 

জানা যায়, গত তিন বছর আগে আশরাফ কাজী কাজের খোঁজে জেলার মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় একটি বাইসাইকেল কারখানায় শ্রমিকের কাজ নেন। ঘ‌রে প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকার পরও ওই কারখানার রোকসানা নামের এক নারী শ্রমিকের প্রেমে পড়ে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী‌কে নি‌য়ে কারখানার পাশে বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। এদিকে, দ্বিতীয় বিয়ের খবর পেয়ে প্রথম স্ত্রী অভিমান করে বাপের বাড়ি চলে যায়। গত ১৫ দিন আগে দ্বিতীয় স্ত্রীর নির্যাতন সইতে না পেরে কারখানার চাকরি ফেলে আশরাফ তার গ্রা‌মের বা‌ড়ি  নলুয়ায় চলে আসেন। গত রোববার সকালে দ্বিতীয় স্ত্রী রোকসানাও স্বামী আশরাফের খোঁজে নলুয়া গ্রা‌মে আসেন। আশরাফ কেন ওই কারখানার চাকরি ছেড়ে দিয়ে গ্রামে এসেছে এর কারণ জানতে আশরাফের মা-বাবার সামনেই রোকসানা তার স্বামীকে চুলে ধরে চড়-থাপ্পর মারতে থাকে। এ লজ্জা ঢাকতে এক পর্যায়ে আশরাফ ঘর থেকে কীটনাশকের বোতল বের ক‌রে স্ত্রীর সামনেই বিষপান ক‌রেন। বিষপা‌নের সময় আশরাফ উচ্চ কণ্ঠে বাবা-মা ও ভাইয়ের কাছে স্ত্রীর দ্বারা কখন কীভাবে নির্যাতিত হয়েছেন সেসব কাহিনী বর্ণনা করতে থাকেন। এ দৃশ্য দেখে রোকসানা পালিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, স্বামীর নির্যাতনে অনেক নারী বিষপান করে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা পুরনো। এই প্রথম স্ত্রীর নির্যাতনে হাসপাতালে পুরুষ ভর্তি হ‌লো।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, কোনো পুরুষ স্ত্রীর হাতে নির্যাতিত হয়ে থানায় অভিযোগ করলে সেগুলোও আমলে নেওয়া হবে। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads