সখীপুরে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ নভেম্বর, ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে বংশাই নদীর বড়ইতলী ঘাঁটপাড়ে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার দাড়িয়াপুর ইউনিয়নের বড়ইতলী ঘাঁটপাড় এলাকায় সখীপুর ও বাসাইল উপজেলার ১২টি গ্রামের হাজারো ভুক্তভোগী মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা জানান, বংশাই নদীর বড়ইতলী ঘাঁটপাড় এলাকায় সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ওই এলাকার স্কুল, কলেজ ও মাদ্রারাসায় পড়ুয়া শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে। দুর্ভোগ লাঘব করতে তারা অনতিবিলম্ভে ওই নদীতে বড়ইতলী ঘাঁটপাড় সেতু নির্মাণের দাবি জানান।

এ সময় ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফ, সাবেক ইউপি চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীম, প্রধান শিক্ষক আবদুল আজিজ বিএসসি প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads