সখীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

সংগৃহীত ছবি

সারা দেশ

সখীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর, ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতা রিপন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সখীপুর পৌরশহরের জেলখানা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিপন উপজেলার মুচারিয়া পাথার এলাকার আহাম্মেদ আলী মাস্টারের ছেলে এবং গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

রিপন তালুকদার গ্রেপ্তার হওয়ার পরপরই উপজেলা যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শনিবার উপজেলা যুবলীগের এক জরুরি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ বলেন, মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, রিপন তালুকদারের নামে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। তাকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads