সারা দেশ

সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মে, ২০২১

টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ বাবুল মিয়া (৭০) ও তাসলিমা আক্তার (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টা ও সাড়ে ১১টায় সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী ও কুতুবপুর এলাকায় পৃথক দু’টি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহত বৃদ্ধ বাবুল মিয়া (৭০) বেলতলী এরাকার মৃত মাহমুদ আলীর ছেলে এবং তাসলিমা আক্তার (১৭) ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের আবু তাহের মিয়ার মেয়ে।

জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা বৃদ্ধ বাবুল মিয়াকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে ওই সড়কেরই কুতুবপুর এলাকায় ব্যাটারীচালিত অটোভ্যানের চাকায় গলার ওড়না পেঁচিয়ে তাসলিমা নামের ওই কিশোরী আহত হয়। আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান মুঠোফোনে বলেন, দু’টি লাশই থানা হেফাজতে আনা হয়েছে। লাশ দু’টি টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads