সখীপুরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে মুক্তিযোদ্ধার মৃত্যু, নমুনা সংগ্রহ

প্রতীকী ছবি

সারা দেশ

সখীপুরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে মুক্তিযোদ্ধার মৃত্যু, নমুনা সংগ্রহ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ এপ্রিল, ২০২০

টাঙ্গাইলের সখীপুরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে অসুস্থ মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিনকে (৭০) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল করোনাভাইরাসের সন্দেহে ওই মুক্তিযোদ্ধার নমুনা সংগ্রহ করেছে। আইইডিসিআর থেকে প্রতিবেদন না আসা পর্যন্ত ওই বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পরামর্শ দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। তিনি সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সানবান্দা এলাকায় বসবাস করতেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, মৃতব্যক্তি একজন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য ছিলেন। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার ব্যবস্থা করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads