শ্রীমঙ্গলে প্রথম টিকা নিলেন আব্দুস শহীদ এমপি

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

শ্রীমঙ্গলে প্রথম টিকা নিলেন আব্দুস শহীদ এমপি

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০২১

শ্রীমঙ্গলে প্রথম করোনার টিকা নিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানিয় সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। আজ রোববার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে তিনি প্রথম টিকা গ্রহণ করেন।

করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও  উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জনাব নজরুল ইসলাম।

অনু্ষ্ঠানে আরো উপস্হিত ছিলেন সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা,  মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু নাহিদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, শ্রীমঙ্গল  সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) ৫ হাজার  ডোজ গতকাল শ্রীমঙ্গলে এসে পৌঁছেছে।  করোনার টিকা নিতে এখন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় ১৫১১জন রেজিস্ট্রেশন করেছেন। আজ প্রথম দিন ২০০ জনকে করোনার ভ্যাকসিন (টিকা) দেয়া হবে। প্রথম ধাপে এ কার্যক্রম চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads