গাজীপুরের শ্রীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯০ জন নারী পুরুষের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯০ পরিবারের মধ্যে ১৮০টি ভেড়া বিতরণ করা হয়। তাদের জীবনমাণ উন্নয়নে লক্ষ্যে এসব ভেড়া বিতরণ করা হয়।
সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম কৃষক কৃষাণীদের হাতে ভেড়াগুলো তুলে দেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান পলাশ জানান , সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে এক জোড়া করে ভেড়া দেওয়া হয়েছে। উপজেলার, পোষাইদ, মাধখলা, গড়গড়িয়া মাস্টারবাড়ি, বাঁশবাড়ি টেংরা সহ বিভিন্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্যদের পশু হাসপাতালে ডেকে তাদের কাছে ভেড়াগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, ভেড়াগুলো লালনপালনে আমরা খাদ্য ও ওষুধসহ টিকা দিয়ে সহযোগিতা করবো। এমনকি ভেড়াগুলো রাখার জন্য বাসস্থান তৈরিতেও সহযোগিতা নিয়ে পাশে থাকবে প্রাণী সম্পদ বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেড়াগুলো হস্তান্তর করেন। এ সময় প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।





