শ্রীপুরে যুবকের টুকরো করা লাশ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

শ্রীপুরে যুবকের টুকরো করা লাশ উদ্ধার

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জানুয়ারি, ২০১৯

গাজীপুরের শ্রীপুরে রফিকুল ইসলাম (৩২) নামের এক যুবকের ৬ টুকরা করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার পৌর এলাকার গিলারচালা (গড়গড়িয়া মাস্টার বাড়ি) গ্রামের একটি বাঁশ ঝাড়ের ময়লার স্তুপ থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আক্তার ও তার এক আত্মীয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

নিহত রফিকুল ময়মনসিংহের ফুলপুর উপজেলার উলমাকান্দি গ্রামের আবদুল লতিফের ছেলে। সে শ্রীপুর পৌর এলাকার হাউআর ইউ পোশাক কারখানার শ্রমিক ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকালে মাস্টার বাড়ির বাজারের পাশে মেঘনা কম্পোজিট পোশাক কারখানার সীমানা প্রাচীরের বাইরে আবদুল হাইয়ের বাড়ির পেছনে একটি বাঁশ ঝাড়ে রক্তমাখা বস্তা দেখতে পায়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বিকেল পুলিশ ঘটনাস্থলের আশে পাশ থেকে ওই যুবকের টুকরা মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার এসআই আমিনুল বাহার বলেন, লাশের পাঁচ টুকরা বস্তায় ভরা ছিল আর চারশ গজ দূরে এক পায়ের খন্ডিত অংশ পড়ে ছিল। দুই পা টয়লেটের পেছনে, দুই হাত ও মাথা ময়লার ড্রামের ভেতর পাওয়া যায়। নিহত ব্যক্তি ৪ বছর ধরে গাজীপুরের বিভিন্ন স্থানে চাকরি করছিলেন। সর্বশেষ তিনি গড়গড়িয়া মাস্টাবাড়ি এলাকার হাউ আর ইউ কারখানায় চাকরি করছিলেন।

শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, এ হত্যাকান্ডের ঘটনা উদঘাটনে জন্য নিহতের স্ত্রী ও তার এক স্বজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads