শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে ঘোড়া প্রতীকের প্রার্থী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয় জয়ী হয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে জয়ী বই প্রতীকের প্রার্থী গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকের প্রার্থী সানজিদা রহমান জয়ী হয়েছেন।
শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬জন । এর মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৬ জন। মোট ভোট কেন্দ্রে ১৪৮ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৯৮৪ টি।মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা। সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬জন । এর মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৬ জন। মোট ভোট কেন্দ্রে ১৪৮ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৯৮৪ টি।
এর মধ্যে নির্বাচনে চেয়ারম্যান পদে ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী এডভোকেট জামিল হাসান দুর্জয় বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবদুল জলিল পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট।মোটরসাইকেল প্রতীকে সাখাওয়াত হোসেন শামীম পেয়েছেন ২৬৪২ ভোট। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৬৪ হাজার ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বই প্রতীকের প্রার্থী গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকে প্রার্থী আহসান উল্লাহ পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ ভোট।
নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৫ হাজার ৪২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সেলাই মেশিন প্রতীকের প্রার্থী সানজিদা রহমান।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিমা খাতুন মৌসুমি সরকার কলস প্রতীকে ৩৫ হাজার ২৯৭ ভোট পেয়েছেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, উপজেলার বেশির ভাগ ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে ৩৫.১০ শতাংশ ভোট পড়েছে।





