শৈলকুপায় সাপের কামড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু  

প্রতীকী ছবি

সারা দেশ

শৈলকুপায় সাপের কামড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু  

  • প্রকাশিত ২৯ অগাস্ট, ২০২০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে শরিফা খাতুন (২২) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দোহারো গ্রামে।  

শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শরিফা খাতুন দোহারো গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়,  রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল ৭ মাসের অন্তঃসত্ত্বা শরিফা খাতুন। গভীর রাত ৩টার দিকে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শরিফা খাতুনের ৩ বছরে একটি ছেলে সন্তান রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads