শেরপুরে নদীতে ডুবে ৩ জনের মৃত্যু

শেরপুরে নদী পার হবার সময় ৩জন ডুবে গেলে তাদের খোঁজে উদ্ধার করে এলাকাবাসী

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

শেরপুরে নদীতে ডুবে ৩ জনের মৃত্যু

  • শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ অগাস্ট, ২০১৯

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে ২ শিশুকে নিয়ে নদী পারাপারের সময় পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যুর হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুর ১টায় করতোয়া নদীতে গাড়ীদহ ইউনিয়নের চন্ডিদান গ্রামে কালীতলা এলাকায় মেয়ে ও ভাতিজাকে কাঁদে নিয়ে করতোয়া নদী পাড়াপারের সময় এ ঘটনা ঘটে।

মৃত ব্যাক্তিরা হলেন, ব্রজেনের ছেলে চন্দন (৩২) ও তার মেয়ে বিরণ (৫) বালা এবং ভাতিজা উজ্জলের গোদা (৬)।

প্রত্যক্ষদর্শী সঞ্জয় দাস জানান, তাদেরকে ডুবে যেতে দেখে চিৎকার দিলে নদীর দু’পাড়ের লোকজন ছুটে এসে নদীর মধ্যে তাদের খুঁজতে থাকার একপর্যায়ে চন্দন ও কিরনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর শিশু গোদা নদীতে নিখোঁজ রয়েছে। এ প্রসঙ্গে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, ঘটনাস্থলতে বালা এবং ১ গজ দুরে চন্দনকে পাওয়া য়ায় অপর শিশুটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। তবে ডুবুরীদের খবর দেয়া হয়েছে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads