সারা বিশ্বের মতো গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে উদযাপিত হয়েছে বিশ্ব হার্ট দিবস ২০১৯। দিবসটি উপলক্ষে আজ রোববার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এছাড়া পোস্টার প্রেজেন্টেশন, সকল প্রকার কার্ডিয়ারক ইন্ভেস্টিগেশনের উপর ১০০% ছাড় এবং ফ্রি মেডিক্যাল চেকআপের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল, ডা. রাজিব হাসান, মেডিক্যাল ডিরেক্টর রোজিতা মোহাম্মদ ডান, সিএনও ডা. মো. আরিফুর রহমান, কন্সালট্যান্ট কার্ডিওলজি ডা. মো. মনিরুজ্জামানসহ নার্স ও হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীরা।





