সারা দেশ

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

  • ''
  • প্রকাশিত ১৭ মার্চ, ২০২৪

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে/ আনব হাসি সবার ঘরে’।

এ উপলক্ষে রোববার কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৯টায় কলেজ চত্বরে সমবেত জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে পতাকা উত্তোলনপূর্বক কর্মসূচীর শুভ সূচনা হয়। পতাকা উত্তোলন শেষে বিশাল এক শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং সমবেত সবাই কলেজে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্প স্তবক অর্পণ করেন। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। প্রভাষক সাইদুর রহমানের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সাইদীন, মোঃ সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, মোসাঃ আতাউন্নেসা, উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক অমৃতাভ সানা, প্রভাষক চন্দ্রশেখর অধিকারীসহ প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ বরা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads