কেরানীগঞ্জে শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবিলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবিলীগের ইউনিয়ন কার্যালয় কমিটির নাম ঘোষণা করেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী মৎস্যবীজিলীগের সভাপতি হাজি শাহজাহান মৃধা ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম। এ সময় সভাপতি মো. সাবেদ হোসেন,সাধারণ সম্পাদক মো. আরিফ খান, সহ সভাপতি মো. জাফর ইকবাল জুয়েলের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আফজাল হোসেন ডিপটি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা আহবায়ক কমিটির সদস্য হাজি মো. আনিসুর রহমান মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি মো. নাসির উদ্দীন, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজি মো. হুমায়ুন কবির মৃধা,শুভাঢ্যা ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম আমান,বিশিষ্ট সমাজ সেবক মাসুদ পারভেজ।
প্রধান অতিথি বক্তব্যে ঢাকা জেলা আওয়ামী মৎসবীজিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আফজাল হোসেন ডিপটি বলেন, আমরা আওয়ামী লীগের দুঃসময় দলকে সু-সংগঠিত রাখতে নিজেদের জীবন বাজি রেখে আওয়ামীলীগের জন্য কাজ করেছি। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মানুষের জন্য কাজ করতে হবে।





