বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি স্বাস্থ্য মন্ত্রীর পুত্র রাহাত মালেক শুভ্রর উদ্যোগ অসহায় শীতার্তদের মধ্যে ভালবাসার উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জের গড়পাড়া শুভ্র সেন্টারে মন্ত্রীর পুত্র রাহাত মালেক শুভ্র দুই শতাধিক অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার।
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এম এ ইরাদ কোরাইশী ইমনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ফুয়াদ রহমান খান, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কৌরাইশি সুমন, সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইমদাদুল খান লিটন প্রমুখ।





