শিবচরে অমর একুশে পালন করেছে যুবদল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শিবচরে অমর একুশে পালন করেছে যুবদল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ ফেব্রুয়ারি, ২০২১

অমর একুশে ও মাতৃভাষা দিবস উপলক্ষে শিবচর উপজেলা বিএনপির নেতা কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। দিবসটি উপলক্ষে শিবচরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুবদলের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন মাদবরচর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আলিম নির্ভুল, মাদারীপুর যবদল নেতা অনিক শেখ, মাদবরেরচর ইউনিয়ন যুবদলের সাবেক দপ্তর সম্পাদক জুলহাস মোল্লা,কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদশা মুন্সি, সন্ন্যাসিরচর ইউনিয়ন যুবদল নেতা কামরুল শিকদার,মাদবরচর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা রুবেল বেপারী, যুবদল নেতা রুবেল মৃধা রাশেদ মিরবহর,মাসুম বেপারী, সরোয়ার বেপারী, ইসমাইল,আলমগীর প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads