শালিখা মাগুরা প্রতিনিধি:
মাগুরার শালিখা উপজেলার তিলখড়ি দেবীলা গ্রামে ১৮ মাস বয়সের এক শিশু কন্যা ধর্ষিত হয়েছে৷ এই ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ধর্ষিত আল আমিন হোসেন সোহাগ(২৩)কে মারপিট করে৷ সংবাদ পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে উত্তেজিত জনতার নিকট থেকে আল আমিনকে আটক করেছে৷
এই ঘটনায় ধর্ষিত কন্যার পিতা সবুজ বিশ্বাস বাদী হয়ে শালিখা থানায় একটি মামলা দায়ের করেছেন৷ আল আমিন কালিগঞ্জ উপজেলার নাকবাড়ীয়া গ্রামের নুর ইসলামের ছেলে৷ ধর্ষিত কন্যার পরিবারের লোকজন জানান, ৫ মার্চ দুপুর আড়াইটার দিকে সবুজ বিশ্বাসের স্ত্রী তার মেয়ে ১৮ মাস বয়সের মাসুমা আক্তারকে আসামী আল আমিনের কাছে রেখে সাংসারিক কাজ কর্ম করতে থাকে৷ এই সুযোগে আল আমিন হোসেন সোহাগ তার রুমে নিয়ে ধর্ষণ করে ৷ আমার মেয়েটি এখন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ প্রচুর রক্তক্ষরণ হচ্ছে৷ বিষয়টি নিয়ে ধর্ষিত এর মা ভয়ে প্রথমে কাউকে না জানালেও স্থানীয় সিংড়া বাজারের পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা করানোর সময় ঘটনাটি জানাজানি হয়ে যায়৷ শালিখা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, বিষয়টি নিয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে৷ আসামী আল আমিন সোহাগকে অত্র মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিম মাসুমা আক্তারকে ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে৷





