সারা দেশ

শালিখায় প্রতিমা তৈরির শেষ সময়ের কাজে চলছে রংগের আচঁড়

  • ''
  • প্রকাশিত ১০ অক্টোবর, ২০২৩

 শহিদুজ্জামান চাঁদ শালিখা মাগুরাঃ

মাগুরার শালিখা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ পর্যায়ে। এখন চলছে শিল্পীর হাতে প্রতিমার গায়ে রঙের আঁচড়। তাই প্রতিমার কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। এ উপজেলা ৭টি ইউনিয়নে ১৬৮টি পূজামণ্ডপে পূজা হবে। থাকবে তিন স্তরের নিরাপত্তা।

শালিখা উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু সিতান চন্দ্র বলেন, ২০ অক্টোবর থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।  এবছর ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে বাড়তি স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা জোরদার করা হবে৷ জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নজরদারী করা হবে বলে তিনি জানান।

উপজেলার ভুলবাড়ীয়া গ্রামের প্রতিমা কারিগর বিশ্বজীৎ বিশ্বাস জানান, এবার তিনি ২টি প্রতিমা তৈরি করেছেন। প্রতিটি প্রতিমার মূল্য ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা নিয়েছেন তিনি। শেষ সময়ে নিখুঁত হাতের ছোঁয়ায় রঙের তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুরসহ অন্যান্য প্রতিমা। একেকটি প্রতিমাকে একেক ধরনের রং দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য। আড়পাড়া কেন্দ্রীয় মন্দিরের প্রতিমা কারিগর অনিমেষ বিশ্বাস জানান এবছর ৮টি প্রতিমা তৌরি করছেন তিনি৷ প্রত্যেকটি প্রতিমা নিখুত ও সুন্দর ভাবে গড়ে তুলছেন৷ আড়পাড়া কর্মকার পাড়ার প্রতিমা কারিগর দীনো বন্ধু জানান,প্রতিমা রং তুলির কাজ চলছে৷ খুবই সল্প সময়ে এই কাজ শেষ হবে৷

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads