সারা দেশ

শার্শা উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা 

  • ''
  • প্রকাশিত ১ মার্চ, ২০২৪

যশোর প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার স্বাস্থ্য বিভাগ বাগআচড়া এলাকায় চলমান অভিযানের অংশ হিসেবে এলাকার ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার  অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগের রুমে' সিলগালা করেছে ।

বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম এর নেতৃত্বে বাগআঁচড়ায় বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। 

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম সাংবাদিকদের বলেন,স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে ১০টি নির্দেশনার একটিও যথাযথ ভাবে পাওয়া যায়নি।  এছাড়া লাইসেন্স নবায়ন না থাকা,অস্বাস্থ্যকর পরিবেশ,অপারেশন থিয়েটারে মেয়াদ উর্ত্তিন ঔষধ পাওয়ার কারনে 'বাগআঁচড়া নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার','জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার' ও 'আল-মদিনা প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের' অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ সিলগালা করে বন্ধ করা হয়েছে।  এই তিন প্রতিষ্ঠানকে নিদের্শনা গুলো পূরণ ও অনিয়ম গুলো সংশোধন করে যথাযথ প্রয়োগ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads