শরীয়তপুর জেলা সাংবাদিক ইউনিয়নের ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা শহরের ডাকবাংলো সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে দৈনিক বাংলাদেশের খবর জেলা প্রতিনিধি মো. আবুল হোসেন সরদার সভাপতি ও জনকন্ঠের আবুল বাশার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
এতে সহ-সভাপতি পদে মাহমুদুল হক মামুন (বিজয় টিভি), নয়াদিগন্ত প্রতিনিধি বোরহান উদ্দিন রব্বানী,মানবকন্ঠ প্রতিনিধি খালেদ সাইফুল্লা কায়সার সহসভাপতি ,যুগ্ম সাধারণ সম্পদক পদে আল-আমিন শাওন (ডেইলী আওয়ার টাইম) ও সাংগঠনিক সম্পাদক পদে মো. রোমান আকন্দ (আমাদের সময় দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রায়েজুল আলম কোষাধ্যক্ষ, মাইটিভি প্রতিনিধি এবিএম মামুন,বাংলাদেশ সময় প্রতিনিধি মেহেদী হাসান দপ্তর সম্পাদক,ডেইলী ঢাকা ট্রিবিউন প্রতিনিধি হৃদয় মোল্যা ক্রীড়া সমপাদক ,কার্যকরী সদস্য ফিরোজ আহম্মেদ, এড.শাহিন, প্রকৌঃ শাহিন, শাহাদাত হোসেন হিরু সহ ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।





