মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নিরাপত্তাকর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আসা রিপোর্ট ৫ জনের নেগেটিভ আসলেও ওই নিরাপত্তা কর্মী কাদের মুন্সীর করোনা পজেটিভ ধরা পড়ে। উপজেরা স্বাস্থ্য কর্মকর্মা ডা. মো. শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত বুধবার শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের বিআইডব্লিউটিসির ফার্মাসিস্ট ইসরাফিলের দেহে করোনা শনাক্ত হয়েছে। তার সংস্পর্শে থাকা বিআইডব্লিউটিসির সব কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করার কথা রয়েছে। তবে লোকবলের সংকটে তা আজ সম্ভব নাও হতে পারে।
এদিকে গতকাল লৌহজং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ওসমান গণি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খানসহ ৫ জন কর্মকর্তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা স্বেচ্ছায় করোনা পরীক্ষা করাতে আগ্রহী হয়ে নমুনা দিয়েছে। আগামীকাল তাদের রিপোর্ট আসতে পারে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।





