লালমনিরহাটের সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধরলা নদী তীরবর্তি এলাকায় অভিযান চালিয়ে ৫লক্ষাধিক টাকার দেড় মণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি কুলাঘাট ক্যাম্পের টহল দল।
গতকাল বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধরলা নদীর ব্রিজের নিচ থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দুপুরে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে: কর্নেল মোঃ আনোয়ার-উল-আলম জানান, ভারত থেকে ধরলা নদী দিয়ে নৌকা যোগে চর শিবেরকুটি গ্রাম হয়ে লালমনিরহাটে বিপুল পরিমান মাদক প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি টহল দল কুলাঘাটের ধরলা নদীর ব্রিজের নিচে অবস্থান নেয়। ভোর রাতে মাদক পাচারকারীরা নদীর তীরে আসলে বিজিবির টহল দলের উপস্থিত বুঝতে পেরে নৌকা থেকে নদীতে লাফিয়ে সাঁতরে ওপারে পালিয়ে যায়। পরে নৌকা থেকে ৬১কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানকি মুল্য ৫লাখ টাকা। সংবাদ সম্মেলনে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্ধতর্ন কর্মকর্তা ও বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





