লালপুরে ভেজাল গুড় তৈরীর দায়ে তিন লাখ টাকা জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

আইন-আদালত

লালপুরে ভেজাল গুড় তৈরীর দায়ে তিন লাখ টাকা জরিমানা

  • লালপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, ২০১৯

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষনের দায়ে বাদশা (৩২) নামের এক ভেজাল গুড় তৈরী কারখানা মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিনের ভ্রাম্যমান আদালত। এ সময় সেখান থেকে চার হাজার ২০০ কেজি ভেজাল গুড় জব্দ করে র‌্যাব। বাদশা উপজেলার মহরকয়া খাঁ পাড়া গ্রামের সমসের মন্ডলের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল শনিবার সন্ধ্যায় উপজেলার মহরকয়া গ্রামের বাদশার গুড় তৈরীর কারখানায় অভিযান চালায়। এ সময় ভেজাল গুড় তৈরীর দায়ে বাদশাকে আটক করা হয় এবং সেখান থেকে চার হাজার ২০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়।

পরে বাদশাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে তিন লাখ টাকা জরিমানা করেন এবং জব্দকৃত গুড় ধ্বংস করার আদেশ দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads