লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফাইল ছবি

সারা দেশ

লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • লালপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ১ অক্টোবর, ২০১৯

নাটোরের লালপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে র‌্যালি বের হয়।পরে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন,উপজেলা ইউজিডিপি সম্মনয়কারী স্থানীয় সরকার বিভাগ কাজী রাশেদ শিমুল প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads