লাকসামে তিন হাজার পরিবারের মুখে হাসি ফোটালেন আ.লীগ নেতা ফারুক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লাকসামে তিন হাজার পরিবারের মুখে হাসি ফোটালেন আ.লীগ নেতা ফারুক

  • কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ-লাকসাম প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কুমিল্লার লাকসামে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য ও দেশের শীর্ষস্থানীয় আইটি ব্যবসায়ী দেলোয়ার হোসেন ফারুক। খাদ্য উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে হাসি ফুটিয়েছেন তিন হাজারের বেশি পরিবারের মুখে।

বুধবার লাকসামের বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ফারুকের পক্ষে দিনভর এসব উপহার সামগ্রী বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।

জানতে চাইলে দেলোয়ার হোসেন ফারুক বলেন, আমি লাকসামের সন্তান। দেশের এই ক্রান্তিকালে সারাদেশের মতো আমার প্রিয় লাকসামেও অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। পাশাপাশি অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজন আছে যারা অনেক কষ্টে দিন কাটালেও লজ্জায় কারো কাছে হাত পাততে পারেন না। তাই আমি চেষ্টা করছি এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও নির্দেশ দিয়েছেন এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, অসহায়দের সহযোগিতা করার জন্য। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবেও নেত্রীর নির্দেশ পালন করার চেষ্টা করছি। আশা করছি বৈশ্বিক মহামারী করোনাকালে সাধারণ মানুষের পাশে সব সময় থাকবো।

উল্লেখ্য, এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ ও কুমিল্লা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন স্থানে উন্নত মানের পিপিই, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও গ্লাভস বিতরণ করেছিলেন আওয়ামী লীগ নেতা ফারুক। কুমিল্লা জেলার সাংবাদিকবৃন্দ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝেও করোনা সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছিলেন তিনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads