লাকসামের কাপড় ব্যবসায়ী রাসেল নিখোঁজ 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লাকসামের কাপড় ব্যবসায়ী রাসেল নিখোঁজ 

  • মনোহরগঞ্জ (কুমিল্লা)
  • প্রকাশিত ২৩ নভেম্বর, ২০২১

কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁও এলাকা থেকে নূর মোহাম্মদ রাসেল (১৯) নামে এক তরুণ ব্যবসায়ী নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার। গত শনিবার ভোর ৫টায় কাপড়ের চালান আনতে ঢাকার উদ্দেশ বের হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় গত রোববার রাতে রাসেলের বাবা শাসুল আলম লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-১১২৫) করেছেন। রাসেল লাকসাম সদর উপজেলার মোকছেদ আলী টাওয়ারে গার্মেন্টস সামগ্রীর ব্যবসা করতেন।

জিডিতে উল্লেখ করেছেন, রাসেল লাকসামের সাহাপাড়াস্থ একটি ভাড়া বাসায় থাকতেন। সেখান থেকে শনিবার ভোরে দোকানের মালামাল কেনার জন্য ঢাকার উদ্দেশে যাওয়ার কথা ছিল। এরপর সকাল থেকে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে। ওইদিন রাতে ভাড়া বাসায় এসে খোঁজ নিলে এখানকার লোকজন জানান রাসেল ঢাকায় গেছেন। কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

জিডির বিষয়ে লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন, আমরা নিখোঁজের বিষয়ে কাজ করছি। তার মোবাইল ফোনের কল লিস্ট ধরে এগুচ্ছি। আশা করি শিগগিরই বিস্তারিত জানতে পারব।

এ ব্যাপারে নূর মোহাম্মদ রাসেলের বাবা মো. শামসুল আলম জানিয়েছেন, তার ছেলেকে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি খুঁজে পান তবে তার সাথে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন। তার মোবাইল নম্বর ০১৭২১-৭২০৭৬৪।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads