ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় ক্ষতিগ্রস্থ মাইক্রোবাস

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

লরির চাপায় ২ মেয়েসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর, ২০১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লরির সঙ্গে দুটি প্রাইভেটকারের সংঘর্ষে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক ও তার দুই মেয়ে নিহত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় তার স্ত্রী ও ছেলে আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাইফুজ্জামান মন্টু এবং তার দুই মেয়ে তাসফিয়া (১৪) ও তাসরিন (১২)।

এ দুর্ঘটনায় আহতরা হলেন, নিহতের স্ত্রী কনিকা আক্তার ও ১০ বছর বয়সের শিশু পুত্র মন্টি। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সাইফুজ্জামান তার স্ত্রী, ছেলে ও দুই মেয়েকে নিয়ে বান্দরবান ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে সকালে ফৌজদারহাট বন্দর সড়কের মোডে একটি লরি দুটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত হন তাদের বাবা-মাসহ অপর এক শিশু। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সাইফুজ্জামান মন্টু মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ঘাতক লরি ও ড্রাইভারকে আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads