র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত

প্রতীকী ছবি

সারা দেশ

র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ফেব্রুয়ারি, ২০২০

টেকনাফে র‌্যাবের সাথে গোলাগুলির ঘটনায় মোঃ ইলিয়াছ (৪০) এক ডাকাত নিহত হয়েছে।

আজ মঙ্গলবার  গভীর রাত দেড়টার দিকে টেকনাফ র‌্যাব-১৫ এর অভিযানে এ ঘটনা ঘটে।

ইলিয়াছ (৪০) ২৬নং রোহিঙ্গা শিবিরে ডি-বল্কে বসবাসকারী মোঃ শফির পুত্র ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের দলের সদস্য ক্যাম্পের ভিতরে ডাকাত সংঘটিত করার জন্য অবস্থান নিয়েছে। সেই তথ্য অনুযায়ী ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) গভীর রাত দেড়টার দিকে টেকনাফ র‌্যাব-১৫ সদস্যদের একটি দল অভিযানে গেলে ডাকাত দলের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষন করে। এতে র‌্যাবের ৩ সদস্য আহত হয়। এরপর আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। অস্ত্রধারী ডাকাতরা কৌশলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি পড়ে থাকতে দেখে র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এদিকে ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ১টি ত্রি কোয়ার্টার গান অস্ত্র,১ টি ওয়ান শুটার গান, ৪টি তাজা কার্তুজ উদ্ধার করে র‌্যাব সদস্যরা এই অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ র‌্যাব-১৫ (সিপিসি-১) কোম্পানী কমান্ডার মির্জা শাহেদ মাহতাব (এক্স পিপিএম, বিএন) জানান, রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা বিভিন্ন অপরাধ কর্মকান্ড সংঘটিত করার জন্য ফের সক্রিয় হয়ে উঠেছে। তাদের সেই অপচেষ্টা এবং অস্ত্রধারী ডাকাত দলের সদস্যদের নির্মুল করার জন্য র‌্যাবের সাঁড়াশী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads