আইন-আদালত

র‌্যাবের হাতে ৫ বছর সাজাপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন গ্রেফতার

  • এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা)
  • প্রকাশিত ২১ মার্চ, ২০২৩

মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নিজাম উদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব—১০।
২০ মার্চ (সোমবার) ব্যাব এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাঘৈর আলীয়াপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে জাল—জালিয়াতির মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। র‌্যাব ১০ সদর দপ্তরের মিডিয়া সেল থেকে আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত ডিআইজি অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। তিনি জানান, নিজাম উদ্দিন মিয়া জাল—জালিয়াতির মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। সে নিজকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল ।
আসামী নিজাম উদ্দিন, পশ্চিমদী খালপাড়, দক্ষিন কেরানীগঞ্জ থানা, ঢাকা জেলার মৃত হাফিজ উদ্দিন মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads