রোহিঙ্গা সহায়তায় ১৬৫ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক

সংগৃহীত ছবি

জাতীয়

রোহিঙ্গাদের জন্য ১৪০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ মার্চ, ২০১৯

মিয়ানমারের রাখাইন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য ১৬ কোটি ৫০ লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার অনুদান অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। দুর্যোগ থেকে বাঁচানোর পাশাপাশি মৌলিক চাহিদা মেটাতে রোহিঙ্গাদের পেছনে এ অর্থ ব্যয় করা হবে।

গতকাল শুক্রবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ অনুদান অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির ঢাকা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

‘ইমারজেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে দুর্যোগ থেকে বাঁচানোর পাশাপাশি রোহিঙ্গাদের মৌলিক চাহিদা মেটাতে এ অর্থ ব্যয় করা হবে।

আড়াই বছর আগে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে দেশ ছেড়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। যাদের সিংহভাগের ঠাঁই হয়েছে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় শরণার্থী ক্যাম্পগুলোতে।

জানা যায়, বিশ্বব্যাংকের অনুদানের অর্থে রোহিঙ্গাদের জন্য আবাসন অবকাঠামো নির্মাণ করা হবে। এ প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাঁচটি উন্নয়ন কাজ করা হবে। সেগুলো হচ্ছে- সড়ক, ফুটপাথ, ড্রেন, কালভার্ট এবং সেতু নির্মাণ এবং ক্যাম্পের ভিতরে ও রাস্তায় সড়কবাতি স্থাপন। এছাড়া, পাইপ দিয়ে পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ব্যবস্থা করা এবং পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন করা এ প্রকল্পটির উদ্দেশ্য।

এ প্রসঙ্গে বাংলাদেশ ও ভূটানে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান ড্যান চ্যান বলেন, নিজ দেশের উন্নয়ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে বিশাল মহত্ত্ব দেখিয়েছে। এই বিপুল রোহিঙ্গাদের কারণে স্থানীয় অবকাঠামো, সেবা ও সম্পদের ওপর ব্যাপক চাপ পড়েছে। এ ক্ষেত্রে পরিস্থিতির উন্নয়নে বিশ্বব্যাংকের প্রকল্প সহায়ক হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads