প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
আজ শনিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দীন, সাধারণ সম্পাদক, সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু প্রমূখ।
এছাড়াও মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে যেভাবে নির্যাতন করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানান।একই সাথে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তিসহ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।





